এশিয়ান গেমস: বিমানবন্দরে অ্যাথলেটদের দীর্ঘ ভোগান্তি ও অব্যবস্থাপনার অভিযোগ

Published: September 18, 2026, 4:13 pm

জাপানের নাগোয়া ও আইচি অঞ্চলে এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসর এশিয়ান গেমস শুরুর আগেই চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ১৭ হাজারের অধিক অ্যাথলেট ও অফিসিয়ালের থাকার জন্য কোনো অ্যাথলেটস ভিলেজ তৈরি না করায় আয়োজকদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। খেলোয়াড়দের হোটেল, অস্থায়ী কেবিন ও ক্রুজ জাহাজে থাকার ব্যবস্থা করা হয়েছে, যা নিয়ে অ্যাথলেটদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে অভিযোগ করেছেন, তাদের জন্য সরবরাহ করা বিছানাগুলো বেশ ছোট ও অস্বস্তিকর।

চীনের বিশ্ব চ্যাম্পিয়ন জিমন্যাস্ট ঝাং বোহেং জানান, বুধবার পৌঁছানোর পর তাকে ও তার সতীর্থদের টানা ছয় ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিওতে ২৬ বছর বয়সী এই অ্যাথলেট জানান, দীর্ঘ এই সময়ে তিনি খাবারও পাননি। এছাড়া নাগোয়া বন্দরে রাখা ক্রুজ জাহাজে ওঠার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে তারা সেখানে উঠতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত নিজেদের খরচে হোটেলে আশ্রয় নিতে বাধ্য হন। এছাড়া চীনা ব্যাডমিন্টন দল নির্ধারিত বাস না পেয়ে স্থানীয় প্রবাসীদের সহায়তায় গন্তব্যে পৌঁছায়। ওয়েইবোতে ‘এশিয়ান গেমস অবসার্ড’ হ্যাশট্যাগটি ৯ কোটির বেশিবার দেখা হয়েছে।

একই ধরনের ভোগান্তির শিকার হয়েছে ভারতীয় দলও। ভারতের শেফ দ্য মিশন সহদেব যাদব জানিয়েছেন, অভিবাসন ও অ্যাক্রিডিটেশন কার্ডের দীর্ঘ লাইনের কারণে বিমানবন্দরে তাদের অনেক দেরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদেরও পাঁচ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে বলে দেশটির বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে।

এর মধ্যেই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে একটি সংবর্ধনা অনুষ্ঠানে জাপানি যোদ্ধা তোয়োতোমি হিদেওশির পোশাক পরিহিত প্রতিনিধি রাখা। ১৫৯২ থেকে ১৫৯৮ সালে কোরিয়ায় জাপানি আক্রমণের মূল নায়ক ছিলেন হিদেওশি, যা কোরিয়ার ইতিহাসে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। এই ঘটনায় দক্ষিণ কোরিয়া অলিম্পিক কমিটি আয়োজকদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।

এতসব সমালোচনা সত্ত্বেও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) মহাপরিচালক হুসেইন আল-মুসাল্লাম অ্যাথলেটসংখ্যা বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন। অ্যাথলেটস ভিলেজ থাকলে ভালো হতো বলে স্বীকার করলেও, তিনি জানান যে স্বাগতিকদের সীমাবদ্ধতা ও ভবিষ্যতের কথা বিবেচনা করেই গেমস পরিচালনা করা হচ্ছে।

তবে স্বাগতিকদের সীমাবদ্ধতা ও ভবিষ্যতের কথা বিবেচনা করেই গেমস পরিচালনা করা হচ্ছে বলে জানান ওসিএ মহাপরিচালক।.৫০০ কুমিরের আবাস, সেই ফিটজরয় নদীতেই অলিম্পিকের রোয়িং

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo