বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে ড. নূরুন্নাহার চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।





