প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সচিব পদমর্যাদায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
নিয়োগের শর্ত অনুযায়ী, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তাঁর যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে, যা প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে। জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





