প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৩। সার ডিলার নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান থাকলেও এখনো চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছে কৃষি মন্ত্রণালয়। বুধবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সার ডিলার নিয়োগের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত নিয়োগের তারিখ ঘোষণা করা হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।





