রাজধানীর কাকলীতে গভীর রাতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড

Published: September 28, 2026, 4:18 am

রাজধানীর কাকলী এলাকায় অবস্থিত ফুটওভার ব্রিজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত অফিসার রাফি আল ফারুক জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে ফুটওভার ব্রিজের একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy