২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

Published: September 22, 2026, 11:24 am

২০২৭ সালের হজের জন্য বিমানভাড়া কমানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আগামী বছরের হজের বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এটি ২০২৬ সালের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন তিনি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এই ঘোষণা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আরও বলেন, গত কয়েক বছর ধরে পর্যায়ক্রমে হজের বিমানভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হজের সামগ্রিক ব্যয় যেন সাধারণ মানুষের জন্য আরও সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৩

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh