সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিল, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

Published: September 21, 2026, 9:06 am

রাজধানীতে চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সোমবার দুপুরে সচিবালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর চাকরি ফিরে পাওয়ার দাবিতে একটি স্মারকলিপি দিতে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। মিছিলটি সচিবালয় মোড়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের পথ রোধ করে। একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং police লাঠিচার্জ শুরু করে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের মধ্য থেকে উগ্র কিছু ব্যক্তি পুলিশের ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin