সিলেটে শীতের ভোরের বুনোফুলে রঙিন প্রজাপতির মেলা

Published: November 24, 2026, 5:52 am

ঋতু পরিবর্তনের হাওয়ায় বদলাতে শুরু করেছে প্রকৃতির রূপ। ভোরের হালকা হিমেল বাতাসের সঙ্গে সবুজ ঘাসের ডগায় জমে উঠছে স্নিগ্ধ শিশিরবিন্দু। এ সময় সিলেটের পথের ধারে ফুটে থাকা ছোট ছোট বুনোফুল প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

শিশিরে ভেজা এসব অখ্যাত বুনোফুলের চারপাশ ঘিরে শুরু হয়েছে নানা রঙের প্রজাপতির মেলা। ভোরের আলো ফোটার পরপরই বুনোফুল থেকে মধু সংগ্রহ করতে রঙ-বেরঙের প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে এক ফুল থেকে অন্য ফুলে। প্রকৃতির এমন শান্ত পরিবেশে প্রজাপতির এই চঞ্চল আনাগোনা শীতের নতুন আগমনকে করে তুলেছে আরও চমৎকার ও প্রাণবন্ত।

7.-Sylhet-butterflies-flitting-about-nature-beauty24112026.JPG

prothomalo-bangla/2026-11-24/tkdgq9fo/7.-Sylhet-butterflies-flitting-about-nature-beauty24112026.JPG

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo