রাজধানীর হাইকোর্টের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সোয়া ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পুলিশের রমনা জোনের ডিসি শেখ জাহিদুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় ককটেলটি ছুড়ে মারা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে কে বা কারা এই ককটেল ছুড়ে মেরেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশপথের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৯





