ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের বাসে আগুন

Published: November 9, 2026, 1:47 pm

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাসটিতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট পাঠানো হয়েছে এবং তারা আগুন নেভাতে কাজ করছে।

অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করানো লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। আগুনের তীব্র ধোঁয়া দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin