সুনামগঞ্জ ও ফেনীসহ ৭ জেলায় নতুন পুলিশ সুপার

Published: November 25, 2026, 2:17 pm

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। একই আদেশে বাংলাদেশ পুলিশের আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও সংস্থায় বদলি করা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বড় ধরনের রদবদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইল, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনা এবং এসআরইউ-এর এসপি মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীনকে ফেনী এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পূর্বের কর্মস্থল থেকে সরিয়ে পুলিশের অন্য সাত কর্মকর্তাকে নতুন ইউনিটে পাঠানো হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়। খুলনার এসপি মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইতে বদলি করা হয়েছে। এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এপিবিএনের এসপি মো. আরেফিন জুয়েলকে সিএমপিতে যুক্ত করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy