বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা অনেক শিক্ষার্থীর জন্যই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। কোন দেশে যাওয়া উচিত, কোন বিশ্ববিদ্যালয় বা কোর্স উপযুক্ত হবে, অথবা বৃত্তির সুযোগ ও ভিসার প্রস্তুতি কীভাবে নিতে হবে—এসব সিদ্ধান্ত নিতে গিয়ে শিক্ষার্থীরা প্রায়ই দ্বিধায় পড়েন। বিশেষ করে প্রথমবারের মতো বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই পুরো পথটি সহজ করে দিতে কাজ করছে উইজডম এডুকেশন। ২০১৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে এক যুগ ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা করে আসছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫ হাজার ২৪৫ জনেরও বেশি শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে সেবা দিয়েছে তারা। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ নিয়ে কাজ করছে উইজডম এডুকেশন। তাদের কার্যক্রম কেবল বিশ্ববিদ্যালয়ে আবেদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সামর্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে সঠিক দেশ ও কোর্স নির্বাচনে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বৃত্তির সুযোগ সন্ধান, আবেদনপত্র তৈরি, নথিপত্র যাচাই এবং ভিসা আবেদনের প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তারা দিকনির্দেশনা দেয়।
ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সহায়তা প্রদান করে থাকে। ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস (British Council IELTS), পিয়ারসন পিটিই (Pearson PTE) এবং ইটিএস টোয়েফল (ETS TOEFL) পরীক্ষার নিবন্ধন পার্টনার হিসেবে কাজ করছে তারা। ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রস্তুতির পাশাপাশি ভাষা পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত সহায়তাও এখান থেকে পেতে পারেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল এইচ পলাশ। তিনি আন্তর্জাতিক শিক্ষা খাতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও পরিচিতি অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে এডুকেশন এজেন্ট ট্রেনিং কোর্স (EATC), কোয়ালিফায়েড এডুকেশন এজেন্ট কাউন্সেলর, নিউজিল্যান্ড এডুকেশন এজেন্ট কোর্স (NZEAC), ব্রিটিশ কাউন্সিল ট্রেইনড এজেন্ট এবং আইসিইএফ আইএএস। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (IEAA), এনএএফএসএ (NAFSA) এবং ফ্যাড-ক্যাব (FAAD-CAB) এর মতো সংগঠনের সঙ্গে যুক্ত।
উইজডম এডুকেশন তাদের অর্জনের তালিকায় ব্রিটিশ কাউন্সিল সার্টিফিকেট অব এক্সিলেন্স ২০২৫–২৬, ইউপি এডুকেশন রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৩ এবং আপগ্রেড জিএসপি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ডের কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, তারা শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ বা আবেদন-সহায়তার জন্য কোনো সার্ভিস চার্জ গ্রহণ করে না। তবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, ভিসা ফি, ভাষা পরীক্ষার ফি, বিমা ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ শিক্ষার্থীদের বহন করতে হয়। কোনো শিক্ষার্থীর ভিসা নিশ্চিত করার ক্ষমতা তাদের নেই, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করে।
যুক্তরাজ্যে নিবন্ধিত কার্যালয়ের পাশাপাশি ঢাকায় বনানী ও ধানমন্ডিতে তাদের অফিস রয়েছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।
যোগাযোগ: উইজডম এডুকেশন, বনানী কার্যালয়: প্লট–৩৫, আবেদিন টাওয়ার, লিফট–৪, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী সি/এ, ঢাকা–১২১৩। ধানমন্ডি কার্যালয়: ৬৩/সি, নিউ লাজ ফার্মা বিল্ডিং, লেভেল–৭, গ্রিন লাইন বাস কাউন্টারের বিপরীতে, (ধানমন্ডি–৩২ সিগন্যালের কাছে) ঢাকা–১২০৫। হটলাইন: ০৯৬৪৩-২১৮৮৭৭, কল ও হোয়াটসঅ্যাপ: ০১৩৩০-২১ ৬৬ ৮২, ওয়েবসাইট: www.thewisdombd.com





