ইরানি নেতাদের হত্যা বন্ধের পক্ষে ট্রাম্পের নতুন বার্তা

Published: October 25, 2026, 10:00 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরানি নেতাদের হত্যা করার প্রক্রিয়া এখন বন্ধ করতে হবে। জর্জিয়া অঙ্গরাজ্যে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের মতে, ভবিষ্যতে আলোচনার টেবিলে ঠিক কাদের সঙ্গে কথা বলতে হবে, তা শনাক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্বের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে ট্রাম্প দাবি করেন, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিপর্যস্ত। তিনি বলেন, তাদের কোনো বিমান বা জাহাজ অবশিষ্ট নেই। পাশাপাশি দেশটির শীর্ষপর্যায়ের এবং দ্বিতীয় স্তরের নেতারাও আর নেই বলে তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের তীব্র বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ২০১৫ সালে বারাক ওবামার আমলে সম্পাদিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন। ট্রাম্পের ভাষায়, ওই চুক্তিটি ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল, তাই সঠিক সময়ে তিনি সেটি বাতিল করেছিলেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি করে ট্রাম্প জানান, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি চূর্ণ করা হয়েছে। তিনি ২০২৫ এবং চলতি বছর পরিচালিত সামরিক অভিযানের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে সামরিক ও অর্থনৈতিকসহ সব দিক থেকেই পরাজিত করেছে।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৫: ৫৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৫: ৫৯

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh