বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্য ও গন্তব্য নির্ধারণে করণীয়

Published: October 15, 2026, 11:09 am

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সঠিক গন্তব্য নির্বাচন নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। দ্রুত ডিগ্রি অর্জন, কম খরচে পড়াশোনা কিংবা সপরিবারে বিদেশ যাওয়ার মতো বিভিন্ন লক্ষ্য থাকতে পারে শিক্ষার্থীদের। তাই আবেদনের আগে নিজের লক্ষ্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী দেশ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যে ব্যাচেলর, মাস্টার্স বা গবেষণাসহ সব ধরনের কোর্সের সুযোগ রয়েছে। এখানে আবেদনের প্রক্রিয়া সহজ এবং বছরে একাধিকবার ভর্তির সুযোগ থাকায় সময় মেলানো সুবিধাজনক। আবেদনের আগে নিয়ম ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে জেনে নিলে প্রক্রিয়াটি সহজ হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষার জন্য ব্যাপক সুযোগ রয়েছে। মেধার ভিত্তিতে অনেক বিশ্ববিদ্যালয় বৃত্তি দেয় এবং ফুলব্রাইটের মতো সরকারি বৃত্তিরও সুযোগ আছে, তবে এসব ক্ষেত্রে প্রতিযোগিতার হার অনেক বেশি। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

কানাডায় পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে, তবে দেশটিতে নিয়ম প্রায়ই পরিবর্তিত হয়, তাই আবেদনের আগে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া জরুরি। সপরিবারে বিদেশ যেতে চাইলে নেদারল্যান্ডস ও নরওয়ে ভালো বিকল্প হতে পারে। তবে এসব দেশে সঙ্গীর কাজের সুযোগ, জীবনযাত্রার ব্যয় এবং ভিসার শর্ত প্রতিটি কোর্সের ক্ষেত্রে আলাদা হয়। ভর্তির আগে একজন কাউন্সেলরের সাথে কথা বলে নিশ্চিত হওয়া বুদ্ধিমানের কাজ।

কম খরচে পড়াশোনার জন্য মালয়েশিয়া ও ইতালিকে বেছে নিতে পারেন। মালয়েশিয়ায় ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে এবং ভৌগোলিক দূরত্বের দিক থেকেও এটি বাংলাদেশের কাছে। ইতালির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি অনেক কম এবং দেশটি শিল্প, ডিজাইন ও প্রকৌশল শিক্ষার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলোর আয়োজনে আগামী ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হবে। এই মেলায় এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশনের ৭ নম্বর স্টলে গিয়ে সরাসরি কথা বলা যাবে। সেখানে আপনার ফলাফল, বাজেট ও লক্ষ্যের ওপর ভিত্তি করে সঠিক গন্তব্য সম্পর্কে পরামর্শ পাওয়া সম্ভব। মেলায় ইউরোপের জন্য ফাইল খুললে দুই মাসের আইইএলটিএস কোর্স বিনা মূল্যে এবং যুক্তরাজ্যের ভিসা প্রাপ্তি সাপেক্ষে আইইএলটিএস রেজিস্ট্রেশনে ক্যাশব্যাক অফার রয়েছে (শর্ত প্রযোজ্য)। ভর্তি থেকে ভিসা পর্যন্ত অভিজ্ঞ কাউন্সেলররা শিক্ষার্থীদের সহায়তা করবেন। বিস্তারিত তথ্যের জন্য গুলশান-১ এর ফ্ল্যাট-৩বি, বাড়ি-৫০, রোড-২৮ ঠিকানায় যোগাযোগ করা যাবে অথবা ০১৭০৩-০০০৮৪৩ নম্বরে ফোন করা সম্ভব।

ভর্তি থেকে ভিসা পর্যন্ত আমাদের কাউন্সেলররা আপনার সঙ্গে থাকবেন।যোগাযোগ: ফ্ল্যাট–৩বি, বাড়ি–৫০, রোড–২৮, গুলশান–১, ঢাকা–১২১২।ফোন: ০১৭০৩–০০০৮৪৩ওয়েবসাইট:

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo