সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

Published: October 21, 2026, 6:40 pm

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পর্যটন কেন্দ্রটি বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেক ভ্যালিতে অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার মধ্যে নিরাপদে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবরও জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হলে, প্রশাসন সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh