রংপুর ও কুড়িগ্রামে আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Published: November 14, 2026, 2:53 am

গাছের ডালপালা ছাঁটাই এবং ৩৩ কেভি সঞ্চালন লাইনে জরুরি মেরামতের কাজের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) শুক্রবার পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ নেসকোর আওতাধীন পুরো জেলায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিক্যাল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় এই কার্যক্রম চলবে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ করার চেষ্টা করা হবে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।

অপরদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh