বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

Published: November 7, 2026, 10:25 am

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। শনিবার রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে একটি দৃঢ় অঙ্গীকারের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে যেন কোনো শক্তিই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার হরণ করে বাংলাদেশকে কোনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের মূল অঙ্গীকার। দেশের ভবিষ্যৎ সুরক্ষা এবং জনগণের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এই অঙ্গীকার অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy