পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published: November 1, 2026, 3:02 pm

তৈরি পোশাক কারখানার উৎপাদন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে আয়োজিত এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ প্রদান করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে শ্রমমন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পে কোনো ধরনের অস্থিরতা তৈরির অপচেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। কারখানাগুলোর উৎপাদন যাতে কোনো কারণে ব্যাহত না হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পোশাক খাতের সার্বিক পরিবেশ তুলে ধরে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, শিল্প খাতের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে সরকার পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদের এই জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বায়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy