পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

Published: October 13, 2026, 3:02 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দলীয় সূত্র চ্যানেল ২৪-কে বিষয়টি নিশ্চিত করেছে। যেকোনো সময় নতুন এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

প্রস্তাবিত নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী, কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব পদের পাশাপাশি দুইজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ রাখা হচ্ছে। এছাড়া রাজনৈতিক পর্ষদের বাকি ১০ জন সদস্য যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আসতে যাচ্ছে এবং তাদের বর্তমান দায়িত্বের ক্ষেত্রেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কমিটির সদস্যদের নাম এবং তাদের দায়িত্ব বন্টন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh