রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এই গোলাগুলির ঘটনায় একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, “আমরা ঘটনা শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।”





