অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Published: September 20, 2026, 8:13 am

কুমিল্লার কিশোর ইশয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারব।’

রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং রামিসা হত্যার বিচারের মতো দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে চার্জশিট দাখিলের মাধ্যমে সরকার বিচারকাজ পরিচালনায় আদালতের প্রতি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বেরিয়েছিল অপ্রতিম। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আবেদন জানান এবং থানায় সাধারণ ডায়েরি করেন। অপ্রতিম পরিবারের একমাত্র সন্তান ছিল, তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

পরদিন শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামে একজনকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুইজনকে আটক করেছে।

এরপর তার দেয়ার তথ্য মতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও ২ জনকে আটক করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin