মেট্রোরেলের অবকাঠামো নির্মাণে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

Published: October 1, 2026, 4:43 pm

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের আওতায় লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে প্রায় ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই ক্রয় প্রস্তাবগুলো বিবেচনা করা হয়।

বৈঠকে মেট্রোরেলের মোট আটটি ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে পাঁচটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং বাকি তিনটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। অনুমোদিত পাঁচটি প্রস্তাবের মধ্যে লাইন-১-এর সিপি-০২, সিপি-০৬, সিপি-০৯ ও সিপি-১০ এবং লাইন-৫-এর সিপি-০৩ প্যাকেজের পূর্তকাজ অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, যেসব প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে লাইন-১-এর সিপি-০৪ ও সিপি-০৭ প্যাকেজ এবং লাইন-৫ উত্তর রুটের সিপি-০২ প্যাকেজের ক্রয় প্রস্তাব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin