হাম ও উপসর্গে দেশে মৃতের সংখ্যা প্রায় দুই হাজার

Published: September 28, 2026, 12:32 pm

বাংলাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৯৯৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।

ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩০৮ জনে।

হাসপাতালের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এই হিসাবটি গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy