মালিবাগ ও মৌচাকে ফ্লাইওভার থেকে ককটেল বিস্ফোরণ

Published: November 9, 2026, 5:14 pm

রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় সোমবার রাতে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে দেশ টেলিভিশন কার্যালয়ের সামনে। এর পরপরই মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। একের পর এক বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাসংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh