এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

Published: October 14, 2026, 11:16 am

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন ‘এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ আনুষ্ঠানিকভাবে এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

এর আগে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে এলপিজি অপারেটরদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে, ধর্মঘট প্রত্যাহার না করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর এলপিজি গ্যাস ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy