ইংল্যান্ড দলে প্রথমবার ডাক পেলেন জোবে বেলিংহাম

Published: November 11, 2026, 6:55 pm

ইংল্যান্ডের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার জোবে বেলিংহাম। এর ফলে একই দলে বড় ভাই জুড বেলিংহামের পাশে তাকে দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। কোচ থমাস টুখেল তার নতুন ঘোষিত স্কোয়াডে তরুণ এই মিডফিল্ডারকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মের প্রতি নিজের আস্থার বার্তা দিয়েছেন।

ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে অভিজ্ঞতা এবং তারুণ্যের এক দারুণ সংমিশ্রণ ঘটিয়েছেন জার্মান কোচ। এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফুলহামের ১৯ বছর বয়সী মিডফিল্ডার জশ কিং। এছাড়া দীর্ঘ বিরতির পর আর্সেনালের ডিফেন্ডার বেন হোয়াইট আবারও জাতীয় দলে ফিরেছেন।

তবে নতুনদের আগমনের পাশাপাশি বেশ কিছু পরিচিত মুখের অনুপস্থিতিও আলোচনার জন্ম দিয়েছে। কোচ টুখেল এবারের স্কোয়াডে জায়গা দেননি কোল পালমার, কোবি মেইনু ও ননি মাদুয়েকে। চোটের কারণে নিকো ও’রাইলিও দলে নেই। এছাড়া দিজেদ স্পেন্স দলে ফিরলেও গোলরক্ষক ডিন হেন্ডারসন এবং মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন জায়গা পাননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy