রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা শুরু করেছে হাইকোর্ট। মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা শুরু হয়। এর আগে সোমবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান।
মামলার বিবরণী অনুযায়ী, রামিসার পরিবার পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো এবং রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। সোহেল রানা ও স্বপ্না আক্তার একই বাসার অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর সোহেল রানা রুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় এবং সোহেল রানাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ২৫ মে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২ জুন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। ৩ জুন আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করা হয়।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় রায় ঘোষণা করেছিলেন। ট্রাইব্যুনাল আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদানের নির্দেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে কালেক্টরেট অফিসকে সম্পত্তি ক্রোক ও বিক্রির মাধ্যমে টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ট্রাইব্যুনাল এ রায় দিয়েছিলেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছালে আসামিরা জেল আপিল করেন।
এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে।
আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।এ ছাড়া সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।





