গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ৩ সেন্টিমিটার

Published: September 19, 2026, 6:30 pm

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত ৫০ বছরে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা থেকে বিপুল পরিমাণ বরফ গলে সাগরে মিশেছে। এর ফলে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক উচ্চতা প্রায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যের গবেষকদের পরিচালিত নতুন এক গবেষণায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

গবেষকদের হিসাব অনুযায়ী, গত পাঁচ দশকে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা থেকে মোট ১১ দশমিক ৩ ট্রিলিয়ন টন বরফ গলে গেছে। বিশাল পরিমাণের এই বরফ গলে সমুদ্রে পতিত হওয়ায় বিশ্বব্যাপী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, যা পরিবেশের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।

গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আগামী দিনে পৃথিবীর উপকূলীয় অঞ্চলের কোটি কোটি মানুষ বড় ধরনের ঝুঁকির মুখে পড়বেন। জলবায়ুর এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে উপকূলীয় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা আরও তীব্র হবে।

গবেষকদের তথ্যমতে, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা থেকে মোট ১১.৩ ট্রিলিয়ন টন বরফ গলেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy