২০২৬ সালের দুর্গাপূজাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার ছুটি ২০ অক্টোবর থেকে শুরু হবে। এই দীর্ঘ বিরতি উপভোগ করার জন্য সরকারি ছুটির পাশাপাশি মাত্র এক দিন ব্যক্তিগত ছুটি নেওয়ার প্রয়োজন হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরের দিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
তবে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি অফিস-আদালত স্বাভাবিক কার্যক্রম চলার কথা রয়েছে। কোনো সরকারি চাকরিজীবী যদি ২২ অক্টোবর ব্যক্তিগত ছুটি নিতে পারেন, তবে তিনি ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি কাটাতে পারবেন। কারণ ২৩ অক্টোবর (শুক্রবার) ও ২৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সরকারি ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত রয়েছে।





