রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৪৭৭ জন গ্রেপ্তার

Published: October 23, 2026, 11:02 am

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান চলাকালে ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব ঘটনায় মোট ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ, যেখানে ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin