ঢাকায় ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক ও সরঞ্জাম

Published: October 8, 2026, 5:59 am

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এবং মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত উদ্ধারের পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৬৭ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১০২ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ অবৈধ পণ্য ও সরঞ্জাম জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন এবং দুটি চাকু। এছাড়া নয়টি মোবাইল ফোন, একটি বাস এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়েছে।

জাল স্ট্যাম্প ও ভেজাল পণ্য তৈরির সরঞ্জাম উদ্ধারের তালিকায় রয়েছে ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, ৬২৭টি সিরাপের বোতল, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াস, ৩১০টি শ্যাম্পু, পাঁচ কেজি সাদা পাউডার, ১৫০টি হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল, ৩০০টি লেভেল বিহীন সিরাপের বোতল, ক্যাপসুল ভরার মেশিন, ছয়টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং লেভেল লাগানোর দুটি সাচ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin