আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

Published: November 2, 2026, 7:03 pm

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণটি ঘটলে সাধারণ মানুষের মধ্যে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের শব্দ পাওয়ার পরপরই পুলিশের টিম পাঠানো হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধানে সেখানে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্ত করার জন্য পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh