বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করেছে সার্কেল (Cirkle)। ব্র্যান্ডটি মূলত তরুণদের ডিজিটাল জীবনধারা, বন্ধুত্ব এবং বাস্তব সংযোগ বা রিয়েল কানেকশন নিয়ে কাজ করছে। 'রিয়েল কানেকশন অলওয়েজ অন' (Real Connection Always ON) এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে সার্কেল বিশ্বাস করে যে, কানেকশন মানে কেবল নেটওয়ার্কে যুক্ত থাকা নয়, বরং বন্ধুদের সঙ্গে প্রতিটি মুহূর্ত, আনন্দ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।
বন্ধুদের সঙ্গে প্রিয় গান, মজার ভিডিও কিংবা ঘণ্টার পর ঘণ্টা আড্ডার মতো মুহূর্তগুলো শেয়ার করার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সার্কেল তাদের নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো বন্ধুদের সঙ্গে ইন্টারনেট ও মিনিট শেয়ার করার মাধ্যমে ব্যবহারিক সুবিধা বাড়ানো এবং বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করা।
সার্কেল ফ্রেন্ডস প্যাকের (Cirkle Friends Pack) মাধ্যমে একটি প্যাক থেকে একাধিক বন্ধু ইন্টারনেট ও মিনিট শেয়ার করতে পারবে। এই সুবিধা পেতে ব্যবহারকারীকে My Cirkle App থেকে ফ্রেন্ডস প্যাক কিনতে হবে। এরপর অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০ জন বন্ধুকে ফ্রেন্ডস লিস্টে যুক্ত করা যাবে। সেই তালিকা থেকে একসঙ্গে যেকোনো পাঁচজন বন্ধু ইন্টারনেট ও মিনিট শেয়ার করে উপভোগ করতে পারবেন। এর ফলে সবাইকে আলাদা আলাদা প্যাকের ওপর নির্ভর করতে হবে না, যা বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
তরুণদের দৈনন্দিন ডিজিটাল লাইফস্টাইলের প্রথম পছন্দ হয়ে ওঠাই সার্কেলের লক্ষ্য। এই ব্র্যান্ডটি তাদের কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের রিয়েল কানেকশনকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।





