চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামের চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু হুজাইফা নিজেদের বাড়ির উঠানে খেলাধূলা করছিল। কিছুক্ষণ পর তাকে আর দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশু হুজাইফার মৃত্যু হয়েছে।
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৫: ৩৪আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৫: ৩৫





