রাজধানীর অভিজাত পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ক্রেতাসমাগম দেখা গেলেও কেনাবেচায় নেমে এসেছে চরম মন্দা। শীতকালীন কেনাকাটার সময়েও কাপড়, জুতা, মোবাইল, ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রসাধনী ও ঘড়ির দোকানে কাঙ্ক্ষিত বেচাকেনা হচ্ছে না। অধিকাংশ দোকানের ব্যবসায়ীদের বিক্রি অর্ধেকের নিচে নেমে গেছে, এমনকি ক্ষেত্রবিশেষে তলানিতে ঠেকেছে। নিয়মিত দোকান খরচ উঠানোই এখন ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে পোশাক ও জুতার ব্যবসায়ীরা সবথেকে বেশি চাপে আছেন। নভেম্বর থেকে দেশে বিয়ের মৌসুম শুরু হলেও তার ইতিবাচক প্রভাব পড়েনি পোশাকের বাজারে। বসুন্ধরা সিটির 'তানজিনা ফ্যাশন'-এর বিক্রেতা সম্রাট হোসেন জানান, গত বছরের এই সময়ে সপ্তাহে অন্তত ২০ লাখ টাকার বিয়ের পোশাক বিক্রি হলেও চলতি নভেম্বরের শেষ দিকে তা নেমে এসেছে মাত্র ১ থেকে দেড় লাখ টাকায়। দৈনিক ৯ হাজার ২০০ টাকা দোকান খরচ চালাতে প্রতি মাসেই বাইরে থেকে টাকা এনে বিনিয়োগ করতে হচ্ছে বলে জানান তিনি। একইভাবে 'সিটি শপ'-এর মালিক মো. কামাল হোসেন জানান, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিনি ১ লাখ ৩০ হাজার টাকা লোকসানে আছেন এবং টানা ছয় দিন পর একজন ক্রেতার দেখা পেয়েছেন। এমনকি তার চোখের সামনে পাশের একটি দোকানের মালিকানা তিনবার বদল হলেও বেচাকেনা স্বাভাবিক হচ্ছে না। আরেক ব্যবসায়ী মুকুল বিশ্বাস ('আলিফ-লাম') জানান, টিকে থাকার লড়াইয়ে গ্রামের এক বিঘা জমি বিক্রি করে বিনিয়োগ করার পরও মাসে যেখানে ৪-৫ লাখ টাকা বিক্রি হতো, সেখানে এখন মাসে ১ লাখ টাকাও বেচা সম্ভব হচ্ছে না।
তুলনামূলকভাবে পরিচিত ও বড় ব্র্যান্ডগুলোর ক্ষতি কম হলেও তাদের বিক্রিও উল্লেখজনকভাবে হ্রাস পেয়েছে। 'লুবনান'-এর ম্যানেজার মনির হোসেন জানান, তাদের বিক্রি প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমেছে এবং মধ্যবিত্ত গ্রাহকের আগমন কমে যাওয়ায় নিয়মিত ক্রেতাদের ওপরই নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে মারাত্মক সংকটে রয়েছেন জুতা ব্যবসায়ীরা। 'স্যু গ্যালারি'র মালিক আতিকুর রহমান অপু জানান, ধারদেনা করে ৮ থেকে ১০ লাখ টাকা নতুন করে বিনিয়োগ করেও স্বাভাবিক বিক্রি পাচ্ছেন না। যেখানে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে ঈদের চেয়েও বেশি কেনাবেচা হতো, সেখানে টানা কয়েক দিন ধরে ক্রেতাহীন অলস সময় পার করছেন তিনি। চলতি মাসের দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দেওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন তিনি। একই অবস্থা দেখা গেছে 'রিসেন্ট', 'এম টি স্যু’জ' ও 'সুইস মিস'-এর মতো অন্যান্য জুতার দোকানগুলোতেও।
শীতের আগমন ঘিরে সাধারণত ওভেন ও ওয়াশিং মেশিনের চাহিদা বাড়লেও ইলেকট্রনিক্স শো-রুমগুলোতে শঙ্কা কাটেনি। বসুন্ধরা সিটির স্যামসাং শো-রুমের ম্যানেজার জানান, বিদেশি ব্র্যান্ডগুলোর বিক্রি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে, যা মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ারই ইঙ্গিত দেয়। পাশাপাশি ঘড়ির বাজারেও ৩০ শতাংশের মতো বিক্রি হ্রাস পেয়েছে। 'টাইম জোন'-এর ম্যানেজার সাইদুর রহমান বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ কমার তথ্য নিশ্চিত করেছেন। 'সুইস টাইম'-এর কর্মী হৃদয় ও রাহুলের মতে, প্রতি মাসে এখন হাতেগোনা কয়েকটি ঘড়ি বিক্রি হচ্ছে। এছাড়া 'টাইম ভিউ'-এর বাঁধন জানান, বেচাকেনা ২০ শতাংশ কমার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
মার্কেটের মোবাইল ও ক্যামেরা রূপেও ফুটে উঠেছে কেনাবেচার মন্দা চিত্র। 'রাফসান টেলিকম'-এর রাহিদ হোসেনের ভাষ্যমতে, আন্তর্জাতিক বাজারে যন্ত্রাংশের দাম বাড়ায় ২৫ হাজার টাকার ফোন এখন ৩২ হাজার টাকায় গিয়ে ঠেকেছে, ফলে কাস্টমাররা দাম শুনেই ফিরে যাচ্ছেন এবং কেবল শুক্রবারে তিন-চারটি ফোন বিক্রি করা সম্ভব হচ্ছে। 'ইয়াসরা মোবাইল বিডি'-এর মালিক আহমেদ অপু জানান, গত তিন মাস ধরে কোভিডের সময়ের চেয়েও খারাপ পরিস্থিতি পার করছেন তারা। তবে নতুন ফোনের বাড়তি দামের কারণে পুরান ফোনের চাহিদা সামান্য বেড়েছে বলে জানান 'ট্রাস্ট পয়েন্ট'-এর প্রতিনিধি রাহাদ। একইভাবে পুরান ক্যামেরা বেচাকেনা ও এক্সচেঞ্জের দোকান 'ফটো জোন'-এর নাসির উদ্দিন জানান, গত কয়েক মাস ধরেই আশানুরূপ গ্রাহক না থাকায় লভ্যাংশ অনেক কমে গেছে।
‘আলিফ-লাম’ নামের দোকানের মুকুল বিশ্বাস বলেন, ব্যবসায় চরম সংকটময় সময় পার করছি। টিকে থাকার জন্য গ্রামের এক বিঘা জমি বিক্রি করে দোকানে বিনিয়োগ করি। তিনি বলেন, আগে মাসে বেচতাম সাড়ে ৪ লাখ বা ৫ লাখ টাকা, এখন কোনোরকমে ১ লাখ টাকা বেচি। যদিও গত দুই মাসে তাও হয় নাই। এই টাকার মধ্যে দোকান ভাড়া, কর্মচারীর বেতন, মার্কেটের সার্ভিস চা
সংকটাপন্ন সময় পার করছেন জুতা ব্যবসায়ীরা। স্যু গ্যালারির মালিক আতিকুর রহমান অপু বলেন, দোকান ধরে রাখতে ধার কইরা বিনিয়োগ করছি ৮ থেকে ১০ লাখ টাকা। আগে যে পরিমাণ বিক্রি হতো, এখন তার চার ভাগের এক ভাগ হচ্ছে। আগে বছরের এই সময়ে কম হলেও ১৫ জোড়া কেডস বিক্রি হতো। গত বৃহস্পতিবারে দুই জোড়া কেডস বেচলাম, এরপর আর কোনো খবর নাই। আমরা নভে





