মাছরাঙা টিভিতে তানজিকা আমিনের ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’

Published: October 2, 2026, 2:30 am

দেশের নানা প্রান্তের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারের রেসিপি নিয়ে মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে রান্নাবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শকরা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারছেন। তানজিকা আমিনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে ভিন্নধর্মী আঙ্গিকে।

এই আয়োজনের প্রতিটি পর্বে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী দুটি পদের রান্না প্রদর্শন করা হয়। রান্নার এই রেসিপিগুলো দর্শকদের সামনে তুলে ধরেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন সিজনের শীর্ষ রন্ধনশিল্পীরা। ফলে দর্শকরা পেশাদার রন্ধনশিল্পীদের কাছ থেকেই খাঁটি আঞ্চলিক রান্নার কৌশল শেখার সুযোগ পাচ্ছেন।

রান্নার পাশাপাশি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে যুক্ত করা হয়েছে একটি বিশেষ পাপেট চরিত্র। নিজের স্বভাবসুলভ রসবোধ এবং চমৎকার গল্পকথনের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি জমিয়ে রাখে এই পাপেটটি। মনিরুজ্জামান খানের প্রযোজনায় অনুষ্ঠানটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy