রাজধানীর রমনা থানার মিন্টো রোড এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায়।
এ ঘটনায় অটোরিকশাটির কাচ ভেঙে চালক সানোয়ারের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে যান এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।





