নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই তরুণকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন রোহান (২২) ও রায়হান (১৯)। তাদের উভয়ের বাড়ি উপজেলার সুলতানসাদী এলাকার ফতেপুরে।
আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ড পাওয়ার পর ওই দুই তরুণ তাদের অপরাধ স্বীকার করে নেন। তারা ভবিষ্যতে আর মাদক সেবন করবেন না বলে আদালতের কাছে অঙ্গীকার করেন। একই সঙ্গে তারা স্বাভাবিক জীবনযাপন করে সমাজে ভালো মানুষ হিসেবে বেঁচে থাকার কথা জানিয়েছেন।





