কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালন করা হয়েছে। এই দিবসটিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী।
এছাড়াও অনুষ্ঠানে কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়া ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. এখলাছ উদ্দিনের পাশাপাশি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে দেশপ্রেমের চেতনা ধারণ করার আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।





