যুক্তরাষ্ট্রে প্রিন্স হ্যারির শ্বশুর থমাস মার্কেলকে গ্রেপ্তার করেছে এফবিআই

Published: November 6, 2026, 5:55 pm

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বৃটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল সিনিয়রকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

মার্কিন বিচার বিভাগের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান যে, ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে এফবিআই গ্রেপ্তার করেছে। তবে তাকে ঠিক কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

এদিকে, এই গ্রেপ্তারের খবরটি প্রথম প্রকাশ করে বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তাদের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডার লেকল্যান্ডে অবস্থিত একটি প্রবীণ নিবাস থেকে তাকে আটক করা হয়েছে। ডেইলি মেইলের দাবি, শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর ছবি ও ভিডিও রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে এফবিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin