সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশ দলের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তীব্র যন্ত্রণায় তাকে মাঠেই কাতরাতে দেখা যায়। পরবর্তীতে দলের ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সাদমান যদি আর ব্যাট করতে না পারেন, তবে তা বাংলাদেশ দলের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে। এদিকে সাদমানের বিকল্প হিসেবে রিজার্ভ খেলোয়াড় মাহফিজুল ইসলাম রবিন দলের সঙ্গে রয়েছেন।
সাদমানের চোটের ধাক্কা সামলে বাংলাদেশ দলের পেসার হাসান মাহমুদ নতুন বলে দুর্দান্ত বোলিং শুরু করেন। তিনি পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। তৃতীয় বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বিশপের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করা হলেও আম্পায়ার সাড়া দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে শেষ পর্যন্ত বেঁচে যান বিশপ। প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে।





