রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা

Published: October 23, 2026, 10:18 am

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনাগুলো মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এ সময় জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

যারা বাইরে অবস্থান করছেন, তাদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোনো ভবনে আশ্রয় নেওয়া সম্ভব না হয়, তবে শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh