কূটনৈতিক উদ্যোগের মধ্যেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি বড় হামলা

Published: October 23, 2026, 9:15 am

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের মধ্যেই এই তীব্র সংঘাতের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া তিন দফায় অন্তত ২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ছিল, যা বিস্তৃত এলাকায় বিস্ফোরক ছড়িয়ে দেয় এবং বেসামরিক মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

জেলেনস্কির তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে কিয়েভে তিন দফায় এই হামলা চালানো হয়, যার ফলে শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কিয়েভ নয়, রাতভর ইউক্রেনের ১২টি অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত দুজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, খারকিভ শহরের কাছে লোজোভায় একটি বাজারে রুশ হামলায় দুজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এছাড়া জাপোরিঝঝিয়ায় তিনজন এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা ওদেসা অঞ্চলের বন্দর অবকাঠামো এবং ইউক্রেনীয় নৌবাহিনীর ব্যবহৃত জাহাজ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে।

ইউক্রেনও পাল্টা জবাব দিতে পিছপা হয়নি। রাশিয়ার দাবি অনুযায়ী, ইউক্রেন রাতভর মস্কোর দিকে ৬৩০টি ড্রোন পাঠিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, এই ড্রোন হামলায় মস্কোর কাছে দুজন আহত হয়েছেন। তবে তার দাবি, অধিকাংশ ড্রোন রাজধানীতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে।

যুদ্ধের এই পরিস্থিতির পাশাপাশি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইলন মাস্ক ইউক্রেনে এই সেবার সুযোগ পুনর্বহাল করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মাস্ককে বিধিনিষেধ তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন। তবে জেলেনস্কি বলেছেন, স্টারলিংকের গতি এখনো আগের অবস্থায় ফেরেনি এবং এটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়াকে তিনি একটি বড় সমস্যা হিসেবে দেখছেন।

এদিকে ট্রাম্প প্রশাসন ও ইউক্রেনের মধ্যে মতবিরোধ গত এক সপ্তাহে আরও বেড়েছে। জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘মানবিক’ বলে অভিহিত করার বিষয়ে উইটকফের সমালোচনা করেছেন। কিয়েভের অভিযোগ, রাশিয়াকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রদানে ঘাটতি রাখছে এবং স্টারলিংক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তবে ইউক্রেনের সামরিক সক্ষমতা দুর্বল করার অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন।

কিছু ড্রোন ইউনিট ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে ড্রোন পরিচালনা করতে পারলেও সামগ্রিক পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

ইউক্রেনে রুশ বাহিনীর হাতে আটক ৭৪ বছর বয়সী এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছিলেন উইটকফ।জেলেনস্কি পাল্টা মন্তব্যে বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে রাশিয়ার “মানবিক” ব্যক্তিরা কিয়েভে তিন দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন।’কিয়েভের অভিযোগ, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা-সংক্রা

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy