বসুন্ধরায় তিন দিনব্যাপী ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’-এর শুভ সূচনা

Published: October 21, 2026, 2:46 am

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রকল্পে শুরু হয়েছে তিন দিনব্যাপী আবাসন মেলা ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই বিশেষ মেলা গত ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।

এই আয়োজনের শুভ উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রূপায়ণ লেক ক্যাসেল একটি অত্যন্ত আধুনিক ও দৃষ্টিনন্দন কনডোমিনিয়াম প্রকল্প। পরিকল্পিত আবাসনব্যবস্থা, নান্দনিক স্থাপত্য এবং আধুনিক জীবনযাপনের প্রয়োজনীয় সব সুবিধার এক অপূর্ব সমন্বয় ঘটেছে এখানে, যা ক্রেতাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় আবাসন গন্তব্য।

মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে রূপায়ণ লেক ক্যাসেল অন্যতম। এখানে সুইমিং পুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, সুপারশপ এবং মেডিসিন কর্নারসহ নাগরিক জীবনের প্রয়োজনীয় সব আধুনিক ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এখানকার অধিবাসীরা জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি আগ্রহী ক্রেতাদের সপরিবারে মেলা পরিদর্শন ও বিশেষ সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ওবায়দুল করিম মাসুম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের নূর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে আগ্রহী ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেলের তৈরি ফ্ল্যাট ও আবাসন সুবিধা সরেজমিনে ঘুরে দেখতে পারছেন। পাশাপাশি প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ এবং সরাসরি ফ্ল্যাট কেনা বা বুকিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছেন তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy