উপসাগরীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বে কোনো আপস নয়: কাতারের আমির

Published: October 13, 2026, 2:16 pm

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঘোষণা করেছেন যে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্যদেশগুলোর নিরাপত্তা এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার রাজধানী দোহায় দেশটির শূরা কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির বলেন, গত কয়েক মাসের অস্থিতিশীলতা এবং যুদ্ধের কারণে কাতারসহ পুরো অঞ্চলকে অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে এই কঠিন সময়েও কাতার তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংহতি এবং সংকট মোকাবিলায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে সক্ষম হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগেই বিভিন্ন নীতিনির্ধারণী পদক্ষেপ গ্রহণের ফলেই কাতার বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতার নেতিবাচক প্রভাব সামাল দিতে পেরেছে।

মধ্যপ্রাচ্যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ঘিরে বড় ধরনের উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে। এই সংঘাতের রেশ ধরে ইরান একাধিকবার কাতারে হামলা চালিয়েছে। বিশেষ করে, গত মার্চ মাসে বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকেন্দ্র 'রাস লাফান' স্থাপনায়ও হামলার ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শেখ তামিম বলেন, জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা এমন একটি বিষয় যেখানে কোনো আপস বা ছাড় দেওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানী দোহায় দেশটির শূরা কাউন্সিলে দেওয়া বক্তব্যে আমির বলেন, ‘‘কয়েক মাসের অস্থিতিশীলতার মধ্যে কাতার ও পুরো অঞ্চলকে ‘অভূতপূর্ব পরিস্থিতির’ মুখোমুখি হতে হয়েছে। এসব ঘটনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংহতি ও সংকট মোকাবিলার সক্ষমতাকে আবারও প্রমাণ করেছে।’’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin