ভোররাতের আলো-আঁধারিতে জমে ওঠে রংপুরের পানের হাট

Published: October 13, 2026, 4:26 am

রংপুর জেলায় পানের এক অনন্য হাট জমে ওঠে একদম ভোররাতে। ভোরের আলো ফোটার আগেই চাষিরা বিভিন্ন এলাকা থেকে পান নিয়ে হাটে জড়ো হতে শুরু করেন। আলো-আঁধারির মধ্যেই শুরু হয় তাদের কেনাবেচার ব্যস্ততা।

এই হাটে বেচাকেনা চলে ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই চাষিরা তাদের উৎপাদিত পান পাইকারদের কাছে পৌঁছে দেন। পাইকাররা সেখান থেকে পাইকারি দরে পান কিনে ভ্যানে সাজিয়ে নিয়ে যান গন্তব্যে।

রংপুরের এই পানের হাট সপ্তাহে তিন দিন বসে। হাটবারগুলো হলো শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার।

prothomalo-bangla/2026-10-13/n4j8fgrt/11.-Rangpur–Betel-Leaf-Market–12102026.jpeg

https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-13/n4j8fgrt/11.-Rangpur–Betel-Leaf-Market–12102026.jpeg

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo