রিয়াদ বিমানবন্দরে আবারও অজ্ঞাত বস্তুর আঘাত, অগ্নিকাণ্ডের ঘটনা

Published: October 11, 2026, 4:45 pm

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট। সংবাদমাধ্যম আল জাজিরাও এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের চালানো পূর্ববর্তী এক হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছিলেন।

এদিকে, এই পরিস্থিতির মধ্যেই অন্য একটি ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে অবৈধ পথে চলাচলের সময় একটি বিশাল তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে ‘অকার্যকর’ করে দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh