তেজগাঁও মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে আটক ২৩

Published: September 18, 2026, 12:04 pm

রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও মসজিদে একটি গোপন বৈঠক চলাকালীন অভিযান চালিয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে জঙ্গি সন্দেহে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করতে থানায় আসছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin