শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

Published: October 10, 2026, 3:32 pm

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সততা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এছাড়া তিনি দরিদ্র জনগোষ্ঠীকে এই কার্যক্রমের আওতায় অগ্রাধিকার দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, সদস্য সচিব আশেক এলাহী মুন্না এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির।

শনি ও রবিবার—এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার পদ্মপুকুর ও ঈশ্বরীপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারবৃন্দ অংশগ্রহণ করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin