ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। এই লক্ষ্য অর্জনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মাত্র এক মাসের জন্য দায়িত্ব চেয়ে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ট্যাগ করে তিনি এ ঘোষণা দেন। মাহবুব কবীর মিলন জানিয়েছেন, এই দায়িত্ব পালনের জন্য তার কোনো পদ, পদবি বা আলাদা অফিসিয়াল চেয়ার-টেবিলের প্রয়োজন নেই। তিনি বিনা পারিশ্রমিকে এই সেবা দিতে আগ্রহী। তবে কাজের প্রয়োজনে যাতায়াতের জন্য তিনি শুধু একটি গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন।





